
জয়নাল আবেদীনঃ রংপুর মেট্রোপলিটন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও
সার্বিক বিষয়ে গতকাল বিকেল সাড়ে ৩টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশ
কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভায় সভাপতিত্ব করেন মেট্রো পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার ।
মেট্রো কমিশনার বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা রংপুর মেট্রোপলিটন এলাকায় শান্তিপূর্ণ করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে আজকের এই সম্মিলিত আয়োজন। সভার শুরুতেই কম্পিউটার প্রজেক্ট‘র মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্দেশাবলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্দেশাবলী, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক নির্দেশাবলী, স্পেশাল ব্রাঞ্চ ঢাকা কর্তৃক নির্দেশাবলী প্রদর্শনের পাশাপাশি পাঠ করে শোনানো হয়। এরপর পুলিশ কমিশনার সবার নিকট থেকে পূজা উদযাপন কমিটির প্রস্তাবনাগুলো শুনেন এবং সেই মোতাবেক উত্তর প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার জানান রংপুর মেট্রোপলিটন এলাকায় ১শ৫৭টি পূজা মন্ডপ স্থাপিত হবে। উল্লেখিত নির্দেশাবলী ছাড়াও তিনি সকলের জ্ঞাতার্থে জানান প্র্রতিমা গুলো অবশ্যই বেষ্টনীর মধ্যে নির্মাণ করতে হবে, প্রত্যেকটি পূজা মন্ডপে অবশ্যই সিসি ক্যামেরার ব্যবস্থা থাকতে হবে, রাতে পূজা মন্ডপ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে, আজান বা নামাজের সময় গান-বাজনা বা অসুবিধা সৃষ্টিকারী শব্দ না করা থেকে বিরত থাকতে হবে, ইভটিজিং এর মত ঘটনা এড়ানোর জন্য পূজা মন্ডপ এলাকায় পুরুষ এবং মহিলা আলাদাভাবে এন্ট্রি এবং এক্সিট এর ব্যবস্থা রাখতে হবে, মাদক বা ডিজে পার্টিকে নিরুৎসাহিত করতে হবে, গেন সঙ্গে পূজা মন্ডপের আশপাশ দিয়ে কোন দোকান বসানো যাবে না, ধর্মীয় অবমাননা করে এমন কোন পোস্ট বা গুজবের কথা অবশ্যই পুলিশকে তৎক্ষণাৎ জানাতে হবে,পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক দলের সদস্যগণের নাম ও মোবাইল নাম্বার সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক সদস্যদের মোবাইলে পুলিশ কন্ট্রোল রুম, ফায়ার সার্ভিস এর নাম্বার নিশ্চিত করতে হবে এবং তারা বাই রোটেশন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন, প্রতিমা বিসর্জন অবশ্যই রাত ৮টার মধ্যে নিশ্চিত করতে হবে, কারণ অধিকাংশ অকারেন্স রাত্রি কালীন সময়ে অর্থাৎ রাত ১২টা থেকে ভোর ৪টার মধ্যে সংঘটিত হয়ে থাকে। এজন্য তিনি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি কমিটি গঠনের কথা বলেন। তিনি বলেন এ সকল বিষয়াদি আন্তরিকতার সাথে নিজেরা পালনসহ সকলকে অবহিতকরণ এবং পালনের মাধ্যমেই আনন্দ ও সুখকর পরিবেশে
আমরা সকলে মিলে এই শারদীয় দুর্গোৎসব সমাপ্ত করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আবু বকর সিদ্দীক উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ- পুলিশ কমিশনার মোঃ আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার মোঃ মেনহাজুল আলম ও অন্যান্য পদবীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র্যাব, ডিজিএফআই, এনএসআই, আনসার ও ভিডিপি এছাড়াও নেসকো, রংপুর ও পল্লী বিদ্যুৎ, রংপুর এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।
