আব্দুল লতিফ তালুকদারঃ সরকার সঠিক পথে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইলে স্বপ্নের বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। এছাড়াও দারিদ্র বিমোচনে কাজ করছে সরকার। টাঙ্গাইলের দুঃখ নদী ভাঙ্গন। যমুনা নদী ভাঙ্গন রোধে জামালপুর থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত ২৫৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে। ভূঞাপুরে একটু জটিলতা রয়েছে। জটিলতা কাটিয়ে উঠলেই বেরিবাঁধের কাজ শুরু হবে। কৃষি ও মৎস্য সেক্টরে আরো উন্নতি করতে হবে। তিনি আরো বলেন, পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে বিনামূল্যে পাকা ঘর প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সামনে অনেক চ্যালেঞ্জ, আমরা আপনাদের সহযোগিতা চাই। বীর মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণ করা হবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কায়ছারুল ইসলাম টাঙ্গাইলের ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের সাথে তিনি মত বিনিময় করেন, এসময় তিনি বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করেন এবং মুক্তিযোদ্ধাদের সকল দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বেলাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বীরপ্রতিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভূমি কর্মকর্তা ফাহিমা বিনতে আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিঞা,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিকসহ অন্যান্যরা।
মতবিনিময় শেষে ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এর পর দ্বিতীয় অধিবেশনে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুধী সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,,ইমাম, ও সামাজিক সংগঠন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

