পাবনায় বিশ্ব খাদ্য দিবস পালিত

0
পাবনায় বিশ্ব খাদ্য দিবস পালিত

পাবনা প্রতিনিধি : “পানি জীবন পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে” এবারের এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। মূখ্য আলোচক ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আল নাঈম ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক(শস্য), মো: রোকনুজ্জামান , সদর উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী,  শেখ জামাল উদ্দিন আহমেদ উপসহকারী কৃষি অফিসারসহ গণ্যমান্য ব্যক্তি ও কৃষকবৃন্দ।

অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা সহকারী কৃষি তথ্য কর্মকর্তা  মোঃ খালেদীন আনাম।