আন্তর্জাতিক দুর্যেদুর্যোগ  প্রশমন দিবস উপলক্ষ্যে মহিপুরে র‌্যালী ও আলোচনা সভা 

0
আন্তর্জাতিক দুর্যেদুর্যোগ  প্রশমন দিবস উপলক্ষ্যে মহিপুরে র‌্যালী ও আলোচনা সভা 

এ এম মিজানুর রহমান বুলেট:  আন্তর্জাতিক দুর্যেদুর্যোগ  প্রশমন দিবস উপলক্ষ্যে পটুয়াখালীর মহিপুরে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ দিকে বনার্ঢ্য র‌্যালী বন্দরেরর মহিপুর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ  সিপিপির সদস্যরা অংশ গ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন টিম লিডার জাহিদুল ইসলাম সেলিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান প্রতিনিধী মারিসান। সন্মানিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি, প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ, কলাপাড়া উপজেলা কর্মকর্তা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান  প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান, হারুন  মাস্টার,  , সিপিপি পক্ষে বক্তব্য দেন ১নং ইনিটের টিম লিডার মো: মনিরুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন গুগনেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস।সার্বিক সহযোগিতায় ছিলেন সুজায় সরকার ও আফিয়া ফেরদৌস খান প্ররোগ্রাম অফিসার গুডনেইবারস ডিআরআর প্রজেক্ট।