রংপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি; ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা

0
রংপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি; ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা

জয়নাল আবেদীনঃ রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা হারুন নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে ।

রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পায়রাবন্দ বাজারে এই হত্যার ঘটনা ঘটে। জানা গেছে, পায়রাবন্দ বাজারের দোকানের কার্যক্রম শেষে বাড়ি যাওয়ার সময় হারুন নামের ওই ব্যক্তি হঠাৎ করেই মাছ কাটা বটি নিয়ে এলোপাতাড়ি কোপায়। সে সময় হারুনকে আটক করে স্থানীয়রা। চেয়ারম্যান মাহবুবুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি রংপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল যাই স্খানীয়রা জানায় চেয়ারম্যানকে মাছ কাটা বটি দিয়ে এক ব্যাক্তি কুপিয়েছে। চেয়ারম্যান মারা গেছেন। অভিযুক্ত ব্যক্তি আটক হয়েছে। এলাকার পরিস্থিতি থমথমে। তবে আমরা বাড়তি সতর্কতা নিয়েছি যেন কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।