জি.এম.মিন্টুঃ যশোরের কেশবপুর উপজেলায় ইদুর ও রাতারাতি কারেন্ট পোকার আক্রমন করে কৃষকের আমন ধানক্ষেত খেয়ে সাবাড় করে দিয়েছে। ফলে কৃষকরা আমন ধানের ফলন নিয়ে চিন্তিত রয়েছে। কারেন্ট পোকার ঔষধ ছিটিয়েও অনেক কৃষকরা আশানারুপ ফল পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। ধান কেটে রাখলেও তাতে এ পোকা আক্রমন করে খেয়ে ফেলছে। ফলে এ বছর কারেন্ট পোকা ও ইদুরের আক্রমণে আমন ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।
ধান ফোলার(বাইল বের হওয়ার) শেষ মুহুর্তে বৃষ্টি-বাদল না থাকায় এ মৌসুমে আমন ধান ভাল ফলন না পাওয়ার আশা করছে কৃষকরা। ধানের জমিতে সেচ দিয়েও ভাল ফলন আশা করতে পারছে না। অনেক কৃষকরা আগামীতে আমন ধান চাষ না করার সিন্ধান্ত নেয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানাগেছে।
কেশবপুর উপজেলার কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে বলে দাবি করলেও কৃষকরা সেটা মানতে পারছে না। ইতিমধ্যে অনেক কৃষক তাদের ধান কেটে ঘরে তুলতে শুরু করেছে। তবে বৃষ্টি পাত না হওয়ায় কারেন্ট পোকা ও ইদুরের কারণে ধানের ফলন আশানারুপ নয় বলে কৃষকরা মনে করছেন।
উপজেলার বিভিন্ন অঞ্চলে আমনধান ক্ষেতে ইদুর ও কারেন্ট পোকার আক্রমণের খবর পাওয়া গেছে। পরচক্রা গ্রামে ময়নুল ইসলাম বলেন, অন্য বছরের ন্যায় এবার ইদুর ও কারেন্ট পোকার আক্রমন অনেক বেশি। জমির আইলে জিআই তারে কারেন্ট দিয়ে রাত জেগে পাহারা দিয়ে অনেক ইদুর ধরে মেরেছি। ইদুর ধরা শেষ না হতেই এখন হঠাৎ কারেন্ট পোকা, শীষকাটা লেদা পোকা, ছত্রাক, শীষব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে রাতারাতি ধানক্ষেত নষ্ট হয়ে সাবাড় করে দিয়েছে।
কৃষক শহিদুল ইসলাম বলেন, এবার ১ বিঘা জমিতে সাতবার স্প্রে করেও পোকা দমন করতে পারেনি। তবে ইরি- বোরো ধানে এতবার স্প্রে করতে হয়নি। আলতাপোল গ্রামের বেনেপাড়ার কৃষক নুপুর, মিন্টু, রেজা, ফতেমা, ওজিয়ারসহ অনেক কৃষক সাংবাদিকদের বলেন, আজ যে ক্ষেতের ধান ভালো দেখা গেছে পরের দিন কারেন্ট পোকার আক্রমণে তা নষ্ট হয়ে যাচ্ছে। বড়ো দোরমুঠিয়া গ্রামের কৃষক, বিশিষ্ট বীজ ডিলার ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন তাদের মাঠের ধান কারেন্ট পোকা লেগে সব শেষ হয়ে গেছে। এ বছর আমন ধান চাষ করতে যেয়ে কৃষকরা দিষেহারা হয়ে পড়েছে। নাম না প্রকাশ না করার শর্তে জনৈক কৃষক বলেন, আমি সরিষা চাষের জন্য আগাম ৭৫ জাদের আমন ধান চাষ করেছি। এ ধান গাছে এক ধরনের সুগন্ধি ছড়ায়। ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাওয়ার সময় একধরনের সুগন্ধি বের হয়। ফলে পোকার আক্রমন অন্য ধান গাছের থেকে অনেক বেশি। আমি প্রতিদিন তিনবার-সকাল, সন্ধ্যা ও রাতে ধান ক্ষেত থেকে ফাঁদ দিয়ে বৃষ্টি-বাদলেন মধ্যে ৫৬টি ইদুর ধরেছি। আমন ধান চাষ করতে এসে এত কষ্ট কখনও আগে করেনি।
উপজেলার কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার অনাথবন্ধু দাস সাংবাদিকদের বলেন, আমরা নিয়মিত আমন ধানের ক্ষেত পরিদর্শন করে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। তাছাড়া কৃষক তাদের ধান কেটে অনেকে বাড়িতে তুলেছেন। ইতিমধ্যে কারেন্ট পোকা আক্রমণের জমির পরিমাণ খুবই অল্প বলে তিনি জানান। উপজেলায় ৪ হেক্টর জমি কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে, এরমধ্যে দমন করা হয়েছে ৩.৭০ হেক্টর জমি।
কেশবপুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদা খাতুন সাংবাদিকদের বলেন, আমন ধানের ক্ষেতে কারেন্ট পোকা প্রতিরোধের জন্য অনেক আগে প্রস্তুতি নেওয়া হয়েছে। কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যারযার ব্লকে মাইকিং করে প্রতিরোধ মূলক ব্যবস্থার লিফলেট বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কৃষকের মাঠের ধান প্রায় নিজনিজ বাড়িতে উঠেগেছে। তাছাড়া কৃষক আমাদের সব পরামর্শ গ্রহণ করে না। তিনি আগামী বোরোধান মৌসুমের জন্য উপজেলার কৃষক কুলকে বিআর-২৮ জাতের ধান চলতি মৌসুমে না লাগানোর জন্য অনুরোধ করেছেন।

