সন্ধ্যায় কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মিধিলি, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

0
সন্ধ্যায় কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মিধিলি, পায়রা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

এ এম মিজানুর রহমান বুলেটঃ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় মিধিলি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো।

ঘূর্নিঝড় মিধিলি সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বেশ উত্তাল রয়েছে। উপকূলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবনতা বাড়ছে। তাই পটুয়াখালী পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ০৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়দ সমবায়সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে মাছধরা সকল ট্রলার মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে।
 উপজেলা সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, দুপুরের পর থেকেই কলাপাড়া উপকুলে বৃষ্টি ও ঝড়হাওয়া বইতে শুরু করেছে।প্রতিটি ইউনিয়নে সিপিপির সদস্যরা প্রস্তুত।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন জরুরী সভা ডেকে সকল ইউনিয়ন চেয়ারম্যানদের মাইকিং করতে বলা হয়েছে।উপজেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। বেড়ীবাঁধের বাহিরের সকল জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।তবে সন্ধ্যা নাগাত আগাত হান্তে পারে।