বাংলাদেশ প্রতিবেদক: দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বাসে আগুনের ঘটনায় ৩ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী টোল প্লাজায় ইসলামিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস আসে। এসময় হঠাৎ বাস থেকে ধোঁয়া দেখা গেলে লোকজন ছুটে বের হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আসার আগেই বাসটি পুড়ে যায়। বাসে তেমন যাত্রী ছিল না। ৩ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, বাসে কারা আগুন দিয়েছে সে বিষয় পুলিশ তদন্ত চালাচ্ছে।

