বাজারগুলোতে পেয়াজ সংকট, ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

0
বাজারগুলোতে পেয়াজ সংকট, ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাজারগুলোতে দেখা দিয়েছে পেঁয়াজের সংকট। পাইকারী বাজারগুলোতে পেঁয়াজ নেই বললেই চলে। আর খুচরা বাজারের কিছু সংখ্যক দোকানে খুব কম সংখ্যক পেঁয়াজ থাকলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। বড় সাইজের বিদেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। আর ছোট সাইজের দেশী পিঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। বাজারে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় ক্রেতা মধ্যে লক্ষ করা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

মহিপুর বাজারে ক্রেতা ছিদ্দিক মোল্লা বলেন, ভারত থেকে পিয়াজ আসা বন্ধ শুনেই দোকানীরা আগের কমদামে ক্রয়করা পিয়াস আমাদের কাছে বেশী দামে বিক্রি করছে। বাজারের দিকে প্রশাসনের দৃষ্টি দেয়া জরুরী।

কলাপাড়া পৌর শহরের ক্রেতা নিজাম উদ্দিন বলেন, কিছু দেকানদার পিয়াজের সুযোগে আলু,রশুনের দামও বাড়িয়ে দিয়েছে। এতে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনগন হতাস।

কলাপাড়া পৌর শহরের দোকানি বিকাস সাহা জানান, ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষনা করায় সংকট দেখা দিয়েছে। এ সুযোগে মোকামের পাইকারি আড়ৎদারেরা বলছে পিয়াজ নেই।