রাজধানীতে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন

0
রাজধানীতে শিল্প ব্যাংকের স্টাফ বাসে আগুন

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পেছনে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটি পায়নি। শুনেছি, স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেছে।

মতিঝিল থানার পরিদর্শক বেলাল হোসেন জানান, শিল্প ব্যাংকের একটি স্টাফ বাস অগ্নিকাণ্ডের ঘটনায় বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। আগুন নিভিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।