বাংলাদেশ প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে রেজা কিবরিয়ার গণঅধিকার পরিষদকে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
১৩ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রেজা কিবরিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রেজা কিবরিয়ার পক্ষের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া এই রিট করেন।
রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

