মারুফা মির্জা: অতীতে অটোপাশে এমপি হয়েও যারা জনগনের পাশে থাকেনি। এলাকার উন্নয়ন না করে মানুষকে অন্যায় ভাবে অত্যাচার ও হেয় করেছে, ঐসব আওয়ামীলীগের প্রার্থীকে জনগন আর ভোট দেবেনা। অটোপাশের দিনও এখন শেষ হয়ে গেছে। জনগনের ধিকৃত কেউ-কেউ স্বপ্ন দেখছে অটোপাশে জেতার। কিন্তু সে আশায় এবার গুড়ে বালি। আগামী নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ করবে। যে ভোট বেশি পাবে তাকেই বিজয়ী ঘোষনা করবে কমিশন। ভোটে না জিতলে আর অটোপাশে জেতা যাবেনা। অটোপাশের দিন শেষ হয়ে গেছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিম পাড়া স্কুল মাঠে সিরাজগঞ্জ-৫ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার প্রতিপক্ষ আওয়ামীলীগের প্রার্থী সম্পর্কে এসব কথা বলেন। তিনি বলেন, অনেক বয়স হয়েছে। আপনাদের ভালবাসা সহযোগীতা আর ভোটে আমি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান হয়েছি। দলীয় মনোনয়ন চেয়ে অর্থ ষড়যন্ত্রের কাছে হেরে পায়নি। তবে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকই পাশে রয়েছে। তিনি আমাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবার সুযোগ দিয়েছেন। জীবনে আর নির্বাচন করবো না। ৭৫ বছরের বৃদ্ধ মানুষটিকে এবার সকলে ভোট দিয়ে বিজয়ী করুন। ১০ বছর পিছিয়ে পড়া এলাকাকে উন্নয়নে পুর্ন করবো। মানুষের সমঅধিকার নিশ্চিত করবো। উন্নয়ন সামাজিকতায় ইতিহাস সৃষ্টি করেই যেন মৃত্যু হয় আমার। এটাই আমার প্রতিজ্ঞা।
এ সময় প্রবীন সমাজ সেবক আব্দুল ছাত্তার মোল্লার সভাপতিত্বে প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী সামচুল হক, সাবেক ইউপি সদস্য হারেজ আলী মোল্লা, ডাঃ রওশন আলী, হাবিবুর রহমান হাবীব, শামচুল হক, স্বেচ্ছাসেবক লীগের কামাল আহমেদ, যুবলীগ নেতা মনসুর আহমেদ, আমিরুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।

