মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরিফুর রহমান: জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মাদারীপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

এরপর বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় বের করা হয় এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়াডের হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরুকরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটেন জেলার নেতা র্কমিরা। পরে আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশ করাহয়।

এসময় বক্তব্য রাখেন , জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ আবিরসহ জেলা ছাত্রলীগের অন্যঅন্য নেতা র্কমিরা।