কলাপাড়ায় নির্বাচনী মালামাল বিতরণ ও প্রশাসনিক কর্মকর্তাদের ব্রিফিং

0
কলাপাড়ায় নির্বাচনী মালামাল বিতরণ ও প্রশাসনিক কর্মকর্তাদের ব্রিফিং
এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালী-৪ আসন ( কলাপাড়া -রাঙ্গাবালী)  কলাপাড়ায় উপজেলা  প্রশাসনিক কর্মকর্তাদের ব্রিফিং ও নির্বাচনী মালামাল বিতরণ।
শনিবার সকাল ১২ টায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নির্বাচনী দায়িত্ব থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ব্রিফিংশেষে মালামাল বিতরণ করেন।
এ-র আগে সকাল ১০ টায় কলাপাড়ায় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ ও আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং করেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মোট ১১০ টি ভোট কেন্দ্রের ৬৮৯ টি কক্ষে দুই লাখ ৯০ হাজার ৬৮৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচন ঘিরে আইনশৃংখলা স্বাভাবিক রাখছে মাঠে কাজ করছে ৪ প্লাটুন সেনাবাহিনী ও  ২ প্লাটুন বিজিবি, র‌্যাব  ২ পেট্রোল টিম  টিম বিপুল সংখ্যক পুলিশ  ও  সদস্যরা।
সহকারী রিটার্নিংকর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। রবিবার ভোট গ্রহনের সকল মালামাল উপজেলার সব ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে।
এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মহিববুর রহমান মহিবুল এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার,  আবদুল্লাহ আল ইসলাম লিটন,  বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (জাসদ), মন্নান হাওলাদার (জাপা), জাহাঙ্গীর হোসাইন ( বাংলাদেশ কংগ্রেস)।