বিমল, কুন্ডুঃ দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬, শাহজাদপুর আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ।
আজ ৭ জানুযারি রোববার রাতে এই আসনের ১৬০ টি ভোট কেন্দ্রে .নৌকার প্রার্থী চয়ন ইসলাম পেয়েছেন ১,২৮,৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমূল হক মিরু ( ঈগল) পেয়েছেন ২৫, ৬৭৬ ভোট । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ কামরুজ্জামান উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে চয়ন ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ আসনের ১৬০ টি কেন্দ্রে ভোটগ্রহণ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

