আব্দুল লতিফ তালুকদার: অপ্রতিরোধ্য ছোট মনির, দ্বিতীবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩১ টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার টিকেট নিয়ে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে প্রকাশিত চুড়ান্ত ফলাফলে দেখা যায়, এ আসনে মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি প্রাপ্ত কেন্দ্রে ছোট মনির নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বি স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পেয়েছেন ৩০ হাজার ৪৮৬ ভোট। তারমধ্যে ভূঞাপুর উপজেলায় ছোট মনির নৌকা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ১২৯ ভোট ও ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ঈগল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭১৬ ভোট এবং গোপালপুর উপজেলায় তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৬০১ ভোট ও ঈগল প্রতীকের ঠান্ডু পেয়েছেন ১৯ হাজার ৭৭০ ভোট। মূল দুই প্রতিদ্বদ্বিনী ছাড়াও আরও ৪ প্রার্থী নির্বাচনে অংশ নেন। তারা হলেন- জাতীয় পার্টি মনোনীত মো. হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল)। তিনি পেয়েছেন মোট ৪০২ ভোট, গণফ্রন্টের গোলাম সারোয়ার (মাছ) তিনি পেয়েছেন মোট ৩১২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল করিম (ডাব) তিনি পেয়েছেন ৪৫১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. সাইফুল ইসলাম (আম মার্কা) তিনি পেয়েছেন ৩০৫ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯০২জন, মহিলা ১ লাখ ৯৬ হাজার ৩৫৫ এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার। তারমধ্যে ভূঞাপুরে মোট ভোটার ১ লাখ ৬৭ হাজার ১৭৭ জন। এরমধ্য পুরুষ ভোটার ৮৪ হাজার ৮৩৬ জন ও মহিলা ভোটার ৮২ হাজার ৩৪১ জন এবং গোপালপুরে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৭১ জন। এরমধ্য পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৬৬ ভোট ও নারী ভোটার ১ লাখ ৪০ হাজার ৪ এবং একজন তৃতীয় লিঙ্গের ভোট রয়েছে।
এদিকে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নানা অভিযোগ করে নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

