রংপুরে তীব্র শীতে  বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ 

0
রংপুরে একদিকে তীব্র শীতে  বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ 

জয়নাল আবেদীনঃ রংপুরে জেঁকে বসেছে শীত। রাত থেকে পড়ছে ঘন কুয়াশা, সেই সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে করে রংপুরসহ উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত ৮ দিন ধরে অধিকাংশ সময়ই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন।

এদিকে একদিকে তীব্র শীত অন্যদিকে জেলা প্রশাসন সিটি প্রশাসনএবং বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন ।

বুধবার রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বার্হী কর্মকর্তা সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ-সচিব উম্মে ফাতিমা বলেন সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ক্রয় করা ১০হাজার কম্বল এবং জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের জেলা ত্রাণ ভান্ডার থেকে দেয়া ৩হাজার তিনশ কম্বলসহ মোট ১৩ হাজার ৩শ কম্বল সিটি‘র ৩৩টি ওয়ার্ডে সমভাবে বন্টন করে কাউন্সিলরদের মাধ্যমে শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে ।

এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন রংপুর মহানগর যুবলীগ। রংপুর নগরীর বেতপট্টিস্থ মহানগর যুবলীগ কার্যালয়ে ৩ শতাধীক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রংপুর মহানগর যুবলীগ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সোহেল পারভেজ। এ সময় রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য দিলশাদ আহমেদ মুকুল, নিধুরাম অধিকারী, শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

রংপুর জেলা প্রশাসক সরকারিভাবে প্রায় ৬০ হাজার কম্বল ও গরম কাপড় রংপুরের আট উপজেলায় বিতরণ করেছেন। আরো কম্বল চেয়ে চাহিদা পাঠিয়েছেন মন্ত্রণালয়ে।