জয়নাল আবেদীনঃ রংপুর সিটি কর্পোরেশনে কোরিয়ান কনসোর্টিয়ামের সহযোগিতায় চলমান স্মার্ট সিটি সল্যুশন ডেমোনেস্ট্রেশন প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীরএকটি অভিজাত হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন সভায় উপস্থিত ছিলেন কোরিয়ান জিওমেক্সসফট লিঃ এর পরিচালক জি জিয়ং ওম, ম্যানেজার মিসেস মিনজী কাং, কোরিয়ান রিয়েল এস্টেট বোর্ডের এ্যাসিস্টেন্ট ম্যানেজার মিস্টার সাংহুন লি, এ্যাসিসটেন্ট রিসার্চ ফেলো সংইল পাক, প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী-২ মুহাম্মদ আনিচুজ্জামান, সহকারী প্রোগ্রামার মোঃ বেলাল হোসেন, স্থানীয় পরামর্শদাতা মোঃ সামসুল আলম (অবঃ অতিরিক্ত সচিব) এবং লোকাল আইটি পরামর্শদাতা কামরুজ্জামান,।
সভায় চলমান এই প্রকল্প শেষে রংপুর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে আরও বড় ধরনের ইনভেস্টমেন্ট প্রকল্প বাস্তবায়নে সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত সভায় কোরিয়ান রিয়েল এস্টেট বোর্ড এবং মিনিস্ট্রি অফ ল্যান্ড এন্ড ট্রান্সপোর্ট এবং কোরিয়ান এজেন্সী ফর ইনভেস্টমেন্ট এ্যাডভান্সমেন্ট এর আরও আটজন প্রতিনিধি ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

