টাঙ্গুয়ার হাওরে ৩দিনের সাঁড়াশি অভিযানে ২০ লক্ষাধিক টাকা চায়না দুয়ারি জাল ধ্বংস

0
টাঙ্গুয়ার হাওরে ৩দিনের সাঁড়াশি অভিযানে ২০ লক্ষাধিক টাকা চায়না দুয়ারি জাল ধ্বংস

আহম্মদ কবির: মা মাছের অভয়ারণ্য খ্যাত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে,অবৈধ মৎস্য নিধন ও হাওরের সংরক্ষিত এলাকায় গরু মহিষ ও হাঁসের খামার বিচরণ রুখতে সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার মহোদয়ের পরামর্শে,সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে,সাঁড়াশি অভিযান চালিয়েছে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল।

গত ৫ফেব্রুয়ারি সকাল থেকে গতকাল (৮,ফেব্রুয়ারি)বৃহস্পতিবার রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানের সময় টাঙ্গুয়ার হাওরের মাছ ও পাখির অভয়াশ্রমসহ বিভিন্ন বিল হতে ৯শত পিস সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।স্থানীয়দের মতে যার বর্তমান মূল্য ১৮লক্ষাধিক টাকা।এছাড়াও হাওর হতে প্রায় ২লক্ষাধিক টাকার মশারি নেট জালসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করে।জব্দকৃত চায়না দুয়ারি জাল ও অন্যান্য অবৈধ সরঞ্জাম টাঙ্গুয়ার ওয়াচ-টাওয়ার সংলগ্ন নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসাবেলা ফাউন্ডেশনের বন্যপ্রাণী গবেষক শোয়েব আলী,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,ইসাবেলা ফাউন্ডেশনের টাঙ্গুয়ার হাওর ক্যাম্প ইন-চার্জ অকিল তালুকদার,সাংবাদিক আহম্মদ কবির,টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি বজলুর রহমান,সহ-সভাপতি মস্তফা মিয়া,সাধারণ সম্পাদক নুর আলম,গোলাবাড়ি গ্রামের বাসিন্দা সবুজ মিয়া,আওয়ামী লীগ নেতা আল আমিন,জয়পুর গ্রামের বাসিন্দা নুর উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক আহম্মদ কবির জানান মুমূর্ষ এই টাঙ্গুয়ার হাওর কে বাঁচাতে প্রশাসনের নির্দেশে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল গত কয়েকদিন নিরলসভাবে যে সাঁড়াশি অভিযান শুরু করেছেন,নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা শতভাগ আশাবাদী টাঙ্গুয়া তার পূর্ণরূপ ফিরে পাবে।

এ ব্যাপারে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জানান টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আশাকরি টাঙ্গুয়ার হাওর তার পূর্বের রূপ-যৌবন ফিরে পাবে।

ইসাবেলা ফাউন্ডেশনের বন্যপ্রাণী গবেষক শোয়েব আলী জানান একটি সংরক্ষিত এলাকায় অবাধে গরু-মহিষ ও হাঁসের খামার বিচরণ এবং অবাধে নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে মৎস্য নিধন একেবারেই ক্ষতিকারক,সাবেক মন্ত্রী পরিষদের সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার স্যার এর পরামর্শে প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল মহোদয় যে সাঁড়াশি অভিযান চালিয়েছেন আশাকরি টাঙ্গুয়ার হাওর আগের রুপ ফিরে পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল জানান জেলা প্রশাসক স্যার এর নির্দেশে টাঙ্গুয়ার হাওরে এ অভিযান চলছে গত কয়েকদিনের অভিযানে টাঙ্গুয়ার হাওর হতে প্রায় ২০লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জালসহ নিষিদ্ধ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।
আহম্মদ কবির