পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ সন্মেলন

0
পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ সন্মেলন

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় জামাত বিএনপি ও সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে সখ্যতা তৈরি করে পায়রা বন্দরের ঠিকাদারী কাজ আপন ভাইকে দিয়ে করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসীর, সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের অভিযোগ।

পায়রা বন্দরে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার না দিয়ে আপন ভাইয়ের মাধ্যমে সরকার বিরোধী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের দিয়ে বন্দরের ঠিকাদারী কাজ করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসরি উদ্দিন। শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে লিখতি বক্তব্য পাঠ করে সাংবাদিকদের এসব কথা জানান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার পায়রাবন্দরে এখন বিএনপি জামায়াত সন্ত্রাসীরা কাজ করছেন। আওয়ামীলীগের কেউ জানতে চাইলে তাকে চাঁদাবাজ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে এই চক্রটি। তাই শেখ হাসিনার আশুহস্তক্ষেপ চাইছেন দলীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ ড,শহিদ বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ সহযোহী সংগঠনের নেতারা ও কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।