এনায়েতপুরে ইফটিজারদের পক্ষ নিয়ে ইটিভির সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন আ’লীগ নেতা

0
এনায়েতপুরে ইফটিজারদের পক্ষ নিয়ে ইটিভির সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন আ'লীগ নেতা
বামে: আ'লীগ আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু), ডানে: একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা

বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে আলোচিত স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় ইভটিজারদের পক্ষ নিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি, মামলার বাদী সহ স্বজনদের হুমকির ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার ও তার পরিবারের উপর হামলা এলাকা ছাড়া করার হুমকির প্রতিবাদে থানায় অভিযোগ দেয়া দেয়া হয়েছে। এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকায় সরকার বিরোধী জামায়াতের নাশকতা পরিকল্পনা মামলার চার্জশিট ভুক্ত আসামী আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) সহ তার সহযোগীদের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবার সহ জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন সাংবাদিক স্বপন মির্জা।

জিডিতে উল্লেখ ও তিনি অভিযোগ করে জানান, গত ২৭ ফেব্রয়ারী বিকেলে আমার চাচা বাবু মির্জার মেয়ে স্থানীয় আইসিএল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বাবু মির্জা উত্ত্যক্তকারী আজিজুল হক হৃদয় সহ তার স্বজন আওয়ামীলীগ নেতা ও সহযোগীদের হামলার শিকার হন। এবিষয়ে পুলিশ ইভটিজার সহ আওয়ামীলীগের এক নেতা এবং তাদের আরো ২ সহযোগীকে পুলিশ আটক করে। বিষয়টি নিয়ে দায়ীদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি ও মামলা না করতে দলের নেতাদের কথা না মানায় পরদিন থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) ও তার সহযোগীরা কলেজের ছাত্রছাত্রী এবং দলীয় নেতা-কর্মীদের প্রভাবিত করে থানার সামনে সড়ক অবরোধ করে আটককৃত আসামীদের আদালতে নিতে বাধা, স্বপন মির্জা ও মামলার বাদী বাবু মির্জার বিরুদ্ধে কুরুচিপুর্ন অবমাননাকর ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে। ইভটিজারদের পক্ষ নেয়ার এসব ঘটনায় দায়ী আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে আমার কর্মস্থল একুশে টেলিভিশন সহ দেশের শীর্ষ সকল গনমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) এর প্রত্যক্ষ মদদে তিনি ও তার সহযোগীরা স্বপন মির্জা, বাবু মির্জা সহ তাদেও পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপুর্ন অশ্লীল, ভয়ভীতি মুলক পোস্ট দেয়। দলীয় কার্যালয়ে মিটিং করে চরম শিক্ষা দেবে বলে হুশিয়ারী দেয়।

স্বপন মির্জা অভিযোগে বলেন, সবিশেষ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এনায়েতপুর থানা আওয়ামীলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) বলেন, আমাকে ও মামলার বাদী বাবু মির্জাকে মেরে এলাকা ছাড়া করবে, চাকুরিচ্যুত করাবে, আমার বিরুদ্ধে মানহানীকর-অশ্লীল পোষ্টার সাঁটাবে। দলের লোকজন দিয়ে আগামী ১১ মার্চ মিছিল করাবে সহ নানা রকম কুরুচিপুর্ন মানহানীকর বক্তব্য ও ভয়ভীতি মুলক হুমকি দেয়।

এজন্য পরিবার সহ জীবনের নিরাপত্তা চেয়ে আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) সহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করে থানায় গত ০৭/০৩/২০২৪ইং ৩২৬ নম্বর জিডি করেছি। আশা করি পুলিশ দায়ীদেও বিরুদ্ধে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেবে।

এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তদন্ত পুর্বক পদক্ষেপ নেয়া হবে।