মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এবছর উপজেলার বিভিন্ন খামারে কোরবানীতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ২২ হাজার গরু ও ছাগল। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এ উপজেলায় ৮টি পশুর হাট বসেছে। এসব হাটে গরু, ছাগল ও মহিষের পাশাপাশি রয়েছে ভেড়াও। তবে বাজারে আসা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি দেশী জাতের গরুর প্রতি চাহিদা লক্ষ করা গেছে।
খামারি আবুল হোসেন বলেন , ঘূর্নিঝড় রিমাল সহ নানা কারনে পশুর ন্যায্য দাম বলছেনা ক্রেতারা।আমরা এবার গতবছর মতো দাম পাচ্ছিনা।
ক্রেতা আ: মান্নান হাওলাদার বলেন খামারীরা বেশি দাম হাকছেন।গতবছরের চেয়ে এবার তারা অনেক বেশী দাম চাচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এসব হাটগুলোতে জাল নোট শনাক্তকরনসহ নিরাপত্তার কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

