ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

0
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

বাংলাদেশ প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। বুধবার বিকেলে উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর। তিনি জানান, বিআরটিসি ও শাহজালাল পরিবহন বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।