জি.এম.মিন্টু: যশোরের কেশবপুর উপজেলার যশোর -সাতক্ষীরার ব্যাস্ততম সড়কের মধ্যকুল আমতলা,গুটলেতলা নামক স্ধসঢ়;হানে প্রায় শতাধিক পরিবার ঝুঁপড়ি ঘর বেঁধে ঝুঁকি নিয়ে বসবাস করছে বন্যায় প্লাবিতরা। কেশবপুর উপজেলায় বন্যার কারণে মধ্যকুল হাবাসপোলের অধিকাংশ বাড়িতে পানি উঠে ও ঘরে ঢ়ুকতে শুরু করে, তখন মেইন রোডের দুই পাশের বাসিন্দারা নিজেদের এবং গৃহপালিত পশু ও হাঁস-মুরগি নিয়ে চোখে-মুখে অন্ধকার দেখা শুরু করেন। তখনই তারা ঘরবাড়ি ছেড়ে উঠে পড়েন পাশের মেইন রোডের ওপর। ওই রোডের দুই পাশে অস্থায়ী ছাউনি বা ঝুপড়ি ঘর তৈরি করে প্রায় শতাধিক পরিবার এখনো বসবাস করছে। কোনো কোনো পরিবার দুই সপ্তাহ কিংবা তারও বেশিদিন ধরে অবস্থান নিয়েছে মেইন রোডের পাশে। তারা এখন প্রহর গুনছে, কখন বাড়িঘর থেকে বন্যার পানি নামবে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেকের ঘরে এখনও পানি। একরাণে অস্থায়ী ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন গত দুই/তিন সপ্তাহ ধরে। জাহানারার পুরোনো বসতঘরের চিত্র দেখিয়ে বলেন, ঘরের ভেতর এখনও পানি। তিন সপ্তাহ আগে বন্যার পানি উঠেছে কিন্তু এখনও নামেনি। হুট করে বন্যার পানি যখন উঠেছে, তখন সামান্য কিছু মালামাল সরাতে পেরেছি। পানিতে অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। এখন রোডের ওপর আশ্রয় নিয়েছি। আশ্রয় নেওয়া নারী কুলছুম বেগম বলেন, বন্যার পানি খুব দ্রুত আমাদের ঘরে ঢ়ুকে পড়ে। খাটের কাছাকাছি পর্যন্ত পানি উঠে পড়ে। তখন তো আর ঘরে থাকার সুযোগ নেই। তাই গভীর রাতে প্রয়োজনীয় জিনিসপত্র হাঁস-মুরগি,গরু-ছাগল কাঁথা-বালিশ যা কিছু ছিল সব নিয়ে বাড়ির পাশে মেইন রোডে ওপর উঠে আসি। ঘরের কিছু মালামাল টেবিলের ওপর রেখে দিয়েছি। ঘরে এখনও খাট সমান পানি। রোডের ওপর আশ্রয় নেওয়া রহিমা বেগম বলেন, দুই সপ্তাহ ধরে ঘরের মধ্যে পানি। রোডের ওপর ছোট ছোট শিশুদের নিয়ে আশ্রায় নিয়েছি। এখনও ঘরে হাঁটুু পরিমাণ পানি। কবে ঘরে ফিরতে পারবো তার নিশ্চয়তা নেই। এই রোডের পাশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি। হাই স্প্রীডে পরিবহন সহ আরও অনেক গাড়ি চলছে। হায়ড্রোলিগ হর্ণ বাজিয়ে গাড়ি চলার কারণে শব্দ দুষনে ভুগছি আমরা। তাছাড়া এই জায়গায় গাড়ি গুলো যদি একটু গতী কমিয়ে যাতায়াত করলে শিশুদের জন্য ঝুঁকি কম থাকে।
তিনি জানান, আমাদের মতো অন্তত প্রায় শতাধিক পরিবার এ রোডে ঝুুঁপড়ি ঘর তৈরি করে থাকতেছে। আমরা ঘরবাড়ি রেখে রোডের ওপর উঠলেও আশ্রয় কেন্দ্রে যাইনি। আমাদের অনেকের গরু ছাগল, হাঁস-মুরগি আছে। এগুলো রেখে কোথায় যাব? বাড়িঘরও দেখাশোনা করা লাগে। তাই বাড়ির পাশের রোডই আমাদের আশ্রয়স্থল। তিনি আরও জানান, প্রায় শতাধিক পরিবারে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ আশ্রয় নিয়েছে রোডের পাশে। অনেকের গরু আছে কোনো এক উঁচু স্থানে। অনেকের খড়ের গাদা বন্যার পানিতে পচে যাওয়ায় গো-খাদ্য নিয়ে বিপাকে পড়েছে গৃহস্থরা। এ দিকে এক শ্রেণীর ব্যাসায়ীরা গো-খাদ্য (বিচালির) অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দিয়েছে। ফলে বন্যাকবলিত মানুষের পক্ষে বিচালি ক্রয় করে গরু পালা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।

