জয়নাল আবেদীন: জুলাই গণহত্যাকারীদের গ্রেফতারসহ ৫ দফা দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে গণঅধিকার পরিষদ। জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর কাচারী বাজারে জেলা কমিটির সদস্য সচিব আশিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, কেন্দ্রীয়ক মিটির সদস্য ও বিভাগীয় সমন্বছশ কামাল হোসেন, জেলা কমিটির সাবেক আহŸায়ক শেরে খোদা আসাদুল্লাহ সহ যুবঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ বিভিন্ন অংঙ্গসংগঠন ও উপজেলা থেকে আগত নেতবৃৃন্দ। ,
এ সময় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েও অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানী দিয়ে চলেছে। গণহত্যাকারী আওয়ামীলীগের নেতা কর্মীরা সারাদেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও কথিত গণসংযোগ করছে। এমনকি গত ২ ফেব্রæয়ারী জয়বাংলা শ্লোগান দিয়ে তারা পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে। বক্তারা আরও বলেন, সরকারী প্রথম ধাপের তালিকায় জুলাই গণঅভ‚্যত্থানে ৮২৬ জন শহীদ ও ১১ হাজার ৩০৬ জন গুরুতর আহত হওয়ার তথ্য উঠে এসেছে। কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। ছাত্র-জনতার উপর হামলাকারীরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দূর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের বিষয়ে যতোটা কঠোর হওয়া দরকার ছিল, তার বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে। যা অত্যন্ত উদ্বেগ ও শংঙ্কার কারণ।
এ সময় জুলাই আগস্টে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনসহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্থ ও শহীদদের সঠিক তালিকা তৈরী, ক্ষতিপূরণ,যথাযথ চিকিৎসা ও পূর্ণবাসনের ব্যবস্থা করা, জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচাওে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, জন-আকাঙ্খার নতুন বাংলাদেশ বির্নিমানে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ‚্যত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পূণঃগঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বিগত ১৬ বছওে সংগঠিত গুম-খুন ও তিনটি ভ‚য়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার চার দফা দাবী জানানো হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

