কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও পৌর যুবদলের সাধারণত সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় কুয়াকাটা পৌরসভার সামনে বয়েস ক্লাব ও শরীফ মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল ও কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ স্থানীয় ব্যবসায়ীরা।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুজে আইনের আওতায় আনা না হলে আরো কঠোর কর্সসূচির গ্রহনের হুশিয়ারী দেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারী রাত সাড়ে বারোটার দিকে বাংলাভিশনের কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক মিরনকে এলোপাতাড়ি কুপিয়ে মুমুর্ষ অবস্থায় বাসার সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে তার হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।