ঝিকরগাছার পল্লীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

0
ঝিকরগাছার পল্লীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

শহিদুল ইসলাম: যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামে সংখ্যালঘু গৃহবধূ (৩০) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলাউদ্দীন সরদার ওরফে পল্টি আলাল(৫০) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রাইটা গ্রাম থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ।

আটক আলাউদ্দীন সরদার ঝিকরগাছা উপজেলার বকুলিয়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

জানাগেছে,গত ১২ মার্চ বুধবার সংখ্যালঘু ওই গৃহবধূর স্বামী তার ২ মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গৃহবধূ বাইরে যায়। এ সময় ঘরের দরজা খোলা পেয়ে একই গ্রামের মৃত: আক্কাস আলীর ছেলে আলাউদ্দিন সরদার গৃহবধূর ঘরে ঢুকে পড়ে। পরে গৃহবধূ ঘরে ঢুকলে তাকে দেশীয় অস্ত্র দা এর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর ডাক-চিৎকারে বাড়ির অন্য ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে লম্পট আলাউদ্দিন নিজের গামছা,টচলাইট ও হাতে থাকা গাছিদা ফেলে পালিয়ে যায়।

পরে গত বৃহস্পতিবার ওই গৃহবধূ প্রথমে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতভর অভিযান চালিয়ে শুক্রবার সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন রাইটা গ্রাম থেকে আসামী লম্পট আলাউদ্দীনকে আটক করে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।