উলিপুরে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার

0
উলিপুরে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার

উলিপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনপ্রতিনিধিদের অঙ্গীকার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জলবায়ু পরিষদের আয়োজনে উলিপুর বনিক সমিতি হলরুমে এ অঙ্গীকার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ ও ভুক্তভোগী পরিবারের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে অঙ্গীকার করেন।

এসময় কমিউনিটির ভুক্তভোগীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি হয়ে কৃষি, খাদ্য, পানীয় জল, এবং জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও রয়েছে। এছাড়া জেলার ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত হওয়ায় তার প্রভাব মারাত্মক ভাবে পড়তে শুরু করেছে।

আলোচনার এক পর্যায়ে জলবায়ু পরিবর্তন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন রাজনৈতিক দলের ইশতেহারে এলাকার জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উদ্ভুত সমস্যা সমাধানের অঙ্গিকার তুলে ধরার আহবান জানান।

ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার গোলাম ফারুক ও হেলভোটাস সুইস ইন্টার কো-অপারেশনের আয়াতুল্লাহ আল মামুন জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও তার তথ্যউপাত্ত উপস্থাপনের এক পর্যায়ে উপজেলার নদ-নদী রক্ষা সকল বাঁধ মেরামত, নীরিক্ষার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ, চরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ সোলার পাওয়ার ইরিগেশন, বর্জ্রপাতে দুর্ঘটনায় আক্রান্ত না হয় সে জন্য মাঠে কৃষক আশ্রয়ঘর তৈরি ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপনসহ ১৫টি দাবী তুলে ধনের।

উপজেলা জলবায়ু পরিবর্তন পরিষদের সভাপতি ফিরোজ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, জামায়াতে ইসলামীর উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মুছা মিয়া, এনসিপি’র যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের উপজেলা আহবায়ক সাইদ আখতার আমীন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপজেলা সভাপতি ফেরদৌস কবীর এবং যুব অধিকার পরিষদের(গণ অধিকার পরিষদ) উপজেলা সভাপতি রেজাউল করিম প্রমূখ। এসময় ভুক্তভোগী পরিবার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণের কথা শুনেন এবং ১৫ দফা দাবী ইশতেহারে অন্তর্ভুক্তির ঘোষণা দেন।