কলাপাড়া প্রতিনিধি : বিরোধিয় জমিতে অনধিকার প্রতিষ্ঠার জন্যই সংখ্যালঘু একটি পরিবার কর্তৃক ইউনিয়ন বিএনপি’র সমর্থিত একটি পরিবারের সদস্যরা অপপ্রচার ও সড়যন্ত্রের শিকার হয়ে সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অনুসারীসহ একাধিক কুচক্রিমহলের ইন্ধনে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেওপ্রতিপন্ন করার জন্যই কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতির পরিবারের সদস্যদের বিরুদ্ধে সড়যন্ত্র করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা ।
সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে ইঞ্জিনিয়র তৌহিদুর সরহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব মোঃ ফজলুল হক মৃধা বলেন, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে নিখিল কর্মকার আমিসহ আমার পরিবারের সদস্যদের জড়িয়ে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবে ভাবমুর্তি রাজনৈতিক খ্যাতি ও যশ ক্ষুন্ন করছে। একই সঙ্গে আমাকে জি.আর ২১৯/২৫ নং ডাকাতি মামলায় জড়ানোর অপচেষ্টায় লিপ্ত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান (শহীদ), ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কামাল হোসেন গাজী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জামাল হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী আ. জলিল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই মৃদা, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হাওলাদার এবং সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মো. রায়হান মৃধাসহ সনাতন ধর্মাবলম্বি নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

