চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ ২জন আটক

0
চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ ২জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে উপজেলার রহনপুর কেডিসিপাড়ায় যৌথ অভিযানে মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক কৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আনারপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোঃ বেলাল (৩৪) ও নুনগোলা কেডিসি পাড়া গ্রামের মোঃ বেলালের স্ত্রী মোসাঃ উজলেফা বেগম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

(ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর তত্ত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম রব্বানী সরদার এর নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় সেনাবাহিনী, র‍্যাব এর সমম্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে নিজ বসতবাড়ী থেকে ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির নগদ ৮৭,৯২০/- টাকা ও ০৩ টি মোবাইল সেট সহ আটক করা হয়।

উপরোক্ত ঘটনায় গোমস্তাপুর থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়।