উলিপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাঁধের রাস্তার পাশে খালের পানিতে ডুবে আব্দুল লতিফ (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আকন্দপাড়া এলাকায়। আব্দুল লতিফ ওই এলাকার আমিন পন্ডিতের ছেলে বলে জানা গেছে।
হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য শাহালম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও স্বজন সুত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে আব্দুল লতিফ মানুষিক রোগে ভুগছিলেন। আজ বুধবার সকালে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বেড় হয়ে গেলে তাকে আর খঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে পথচারীরা সোনার বাজার এলাকায় বাঁধের রাস্তার পাশে খালের পানিতে আব্দুল লতিফের মরদেহ ভাসতে থাকা দেখতে পান। পরে স্থানীয়রা এসে আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করেন। পরিবারের দাবি আব্দুল লতিফ নামের ওই বৃদ্ধের মাথায় সমস্যা ছিলো বলেই এরকম ঘটনা ঘটেছে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

