শাহজাদপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

0
শাহজাদপুরে কলেজ ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টা থেকে কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয় । সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা, শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটি’র প্রধান সমন্বয়ক এবং সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের ধানের শীষের কান্ডারী প্রফেসর ড. এম এ মুহিত এর সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “ছাত্রদের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবতার প্রতীকও।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আল মামুন হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক মো. ইউনুছ আলী, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রকি ও ছাত্রদল নেতা জুনায়েদ ইসলাম বিশাল। এছাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো: সাব্বির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাইমন, সহ-সভাপতি মো. বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, দপ্তর সম্পাদক মো. সিয়াম, প্রচার সম্পাদক মো. ইমরান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।