চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে (২৭ অক্টোবর) সোমবার বিকাল ৫ টায় একটি বর্ণাঢ্য রালি চাঁপাই নবাবগঞ্জ ফুড অফিস মোড় থেকে শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। রেলি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।
সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদল নেতৃবৃন্দ।
সভায় জেলার পাঁচ উপজেলার ৪২টি ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

