ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘ ১৫ বছর পর উদ্ধোধন হলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স । গেল ১৫ বছর বিভিন্ন জটিলতার কারণে চালু করা সম্ভব হয়নি।
রবিবার (৩০ নভেম্বর) সকালে কমপ্লেক্স উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো.চাঁদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার( ভূমি) মো.রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. রফিকুল ইসলাম, বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা রিমা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলু,প্রেসক্লাব সভাপতি মো. আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, মুহাইমিনুল ইসলাম হৃদয় প্রমূখ।

