খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুয়াকাটায় বিএনপির দোয়া মাহফিল 

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুয়াকাটায় বিএনপির দোয়া মাহফিল 
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়ায় অংশগ্রহণকারী বিএনপি নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলমত নির্বিশেষে সাধারণ মুসল্লিসহ স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশ, জাতি ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি এম.এ. মান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহমেদ রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া শেষে বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন,বেগম খালেদা জিয়া শুধু আমাদের দলের নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আজকের এ দোয়া মাহফিলের আয়োজন করেছি।
দোয়া পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম  হাফেজ মুসাব্বির হোসেন।