কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতা গ্রেফতার

0
কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৩ নেতা গ্রেফতার

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেফতারের করেছে। বুধবার (১৮ ডিসেম্বর-২৫) রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- কেশবপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২), সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমত আলী (৪৫) ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি রজব আলী গাজী (৪২)। বৃহস্পতিবার আটককৃত আওয়ামীলীগের ঐ ৩ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।