মহেশপুরে উন্নয়ন কার্যক্রমের গতি তদারকি ও ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

0
মহেশপুরে উন্নয়ন কার্যক্রমের গতি তদারকি ও ভোটকেন্দ্রের প্রস্তুতি পরিদর্শনে ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি: অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকল ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছাঃ খাদিজা আক্তার।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউএনও প্রথমে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত উপকরণের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়টি খতিয়ে দেখেন। তিনি কাজের মান বজায় রেখে দ্রুত ও সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানান।

একই সঙ্গে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।পরবর্তীতে তিনি আজমপুর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, ভোটগ্রহণ কক্ষ, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, প্রতিবন্ধীবান্ধব সুযোগ-সুবিধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এজন্য ভোটারদের নিরাপত্তা, কেন্দ্রের পরিবেশ এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন করতে হবে। পরিদর্শন শেষে ইউএনও সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন কার্যক্রম ও নির্বাচন উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহেশপুর উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত