ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন

0
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীতে উৎসব মুখর পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সকাল নয়টায় কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিস্টান পল্লীর গির্জাগুলোতে প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।

পরে বাইবেল পাট এবং যীশু খ্রীষ্টের জীবন সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। ভক্তরা অতীতের সকল পাপ মোচনের আশার যিশুর কাছে বিশেষ প্রার্থনা করেন। এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার পল্লীগুলোতে আলোকসজ্জা ও কীর্তনের মধ্য দিয়ে শুরু করা হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। খ্রিস্টান ধর্মালম্বীদের এ উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ বলেন,তাদের এই ধর্মীয় উৎসবে প্রশাসনিক সকল ধরনের ব্যবস্হা নেয়া হয়েছে।