উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তিনি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও সহকারী রিটার্নিং অফিসার এ টি এম আরিফ এর কাছ মনোনয়ন ফরম নেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম নেওয়াকালে আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক আমীর আব্দুস সামাদ মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের আরো নেতাকর্মী মনোনয়ন ফরম নেওয়াকালে উপস্থিত ছিলেন।

