পর্যটন নগরী সাহরকন্যা কুয়াকাটায় বড়দিনের আনন্দ, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে কেক কেটে উদযাপন

0
পর্যটন নগরী সাহরকন্যা কুয়াকাটায় বড়দিনের আনন্দ, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে কেক কেটে উদযাপন

কলাপাড়া প্রতিনিধি : পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে বড়দিন উদযাপন করেছে সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। বড়দিন উপলক্ষে রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত পর্যটক, আমন্ত্রিত অতিথি এবং রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কেক কাটেন রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) আনোয়ার আজিম ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আল আমিন খান আপন এবং ম্যানেজার এডমিন শাহিন আলম।কেক কাটার সময় পুরো রিসোর্টে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্যে জিএম আনোয়ার আজিম বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস সব ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও আরামদায়ক পর্যটন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

এসময় ঢাকা থেকে আগত পর্যটক ডায়না বলেন, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে বড়দিন উদযাপন করে তারা খুবই আনন্দিত। সুন্দর পরিবেশ, মানসম্মত সেবা ও আন্তরিক আয়োজন তাদের ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে।

অনুষ্ঠান শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে বড়দিনের উৎসব উদযাপন করা হয়।