রংপুরে তীব্র শীতে শীতবস্ত্রের উষ্ণতা পেল দুশতাধিকঅস্বচ্ছল পরিবার

0
রংপুরে তীব্র শীতে শীতবস্ত্রের উষ্ণতা পেল দুশতাধিকঅস্বচ্ছল পরিবার

জয়নাল আবেদীন: রংপুরে তীব্র শীতে উন্নতমানের শীতবস্ত্রের উষ্ণতা পেল দুই শতাধিক অস্বচ্ছলপরিবার।

শনিবার নগরীর সরকারি সিটি কলেজ মাঠ প্রাঙ্গণে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে অস্বচ্ছলদের হাতে শীতবস্ত্র তুলে দেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব ( অব ) মোঃ জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন,রংপুর সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বোরহান উদ্দিন, রংপুর সভাপতি মনাব্বর হোসেন মনা, ট্রাই ফাউন্ডেশনের সমন্বয়কারী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ও সমাজসেবক মাহমুদুন্নবী বাবুল, কবি ও লেখক মোনালিসা রহমান।

সুবিধাভোগী সেলিম মিয়া, আফতাব হোসেন, হামিদা বেগমসহ অন্যরা বলেন, এবার রংপুরে অনেক বেশি শীত পড়ছে। এই শীতে কাজ পাওয়া যায় না। এমনিই টানাটানির সংসার তার ওপর কাজ না থাকার কারণে শীতের কম্বল কেনারও কোনো টাকা ছিল না। খুব কষ্ট করে রাত পাড় করতে হয়েছে। কিন্তু ট্রাই ফাউন্ডেশনআমাদের কম্বল দিয়েছে, তাই খুব ভালো লাগছে। আমাদেরমতো আরও অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে রাত পাড় করছে।

অনুষ্ঠানের অতিথিরা বলেন, কয়েকদিন ধরেই রংপুরে তীব্র শীত পড়েছে। আমরা প্রতিবছরই দেখি যে শীত চলে যাওয়ার সময় বা মাঝামাঝি সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। কিন্তু এ বছর ট্রাই ফাউন্ডেশন একদম সঠিক সময়ে শীতবস্ত্র নিয়ে এই উত্তর জনপদের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, এটি সত্যিই প্রশংসার দাবিদার। সেই সাথে অন্যান্য সংগঠন ও বিত্তবান মানাুষরা ট্রাই ফাউন্ডেশনের মতো করে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহŸান জানানোহয়। এসময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান হাসনাইন আহমেদ নয়ন, সাংবাদিক এহসানুল হক সুমন, নভেল চৌধুরী, ফ্রিল্যান্সার নিশাত জাহান, মুবতাসিম ফুয়াদ মুগ্ধ, সাদনান সাদিদসহ অন্যরা।