পীরগাছায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়ন দাখিল

0
পীরগাছায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়ন দাখিল

পীরগাছা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা -কাউনিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গলের প্রার্থী হিসেবে সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো.মাহবুবার রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম এর নিকট মনোনয়ন জমা দেন জাপার প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।

সে সময় তার সাথে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, পীরগাছা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রঞ্জু হাজী, ছাওলা ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা চঞ্চল এবং উপজেলা জাপা নেতা শাহ মো. রঞ্জু উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাদান শেষে জাতীয় পার্টির এ প্রার্থী বলেন, বাংলাদেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল জাতীয় পার্টি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সফল রাষ্টনায়ক নয় বছর দেশ চালিয়েছেন।

সারাদেশে তিনি যে কাজগুলো করেছেন তাতে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির কোন কলঙ্ক নাই। দূর্ণীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখলদারি রাজনীতি কখনো জাতীয় পার্টির লোক করে না।

তিনি আরও বলেন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের নামে সেই সময় প্রায় ২৩/২৪ টা মামলা করা হয়েছিল কিন্তু একটিও তারা প্রমাণ করতে পারেনি। ২১ বছর এই উপজেলায় জাতীয় পার্টির এমপি ছিলেন, আমার বাবা দুইবার পীরগাছা উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম। পীরগাছায় এমন কোন জায়গা নাই যেখানে আমরা উন্নয়নের ছোঁয়া লাগাই নাই। শতভাগ কাজ হয়তো করতে পারি নাই বাজেট ঘাটতির কারণে।

ভোটারদের উদ্দেশ্য মাহবুব বলেন, রংপুর -৪ আসন তথা অবহেলিত কাউনিয়া পীরগাছার মানুষ, স্থানীয় উন্নয়নের স্বার্থে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে কাউনিয়া পীরগাছা উপজেলার জনগণ জাতীয় পার্টির ঘাটি পুনরুদ্ধার করতে সক্ষম হবে।