উল্লাপাড়ায় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে উঠান বৈঠক

0
উল্লাপাড়ায় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে উঠান বৈঠক

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার ০১ জানুয়ারি বিকেলে নাগরৌহা ( বাখুয়া মিলপাড়া ) বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে উঠান বৈঠক হয়েছে।

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নানা পেশার জনগণের উপস্থিতিতে উঠান বৈঠক হয়। এতে নারীরা উপস্থিত ছিলেন। উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো . শরীফুল ইসলাম, ইউপি সদস্য সাহারুল হক সাচ্চু , রফিকুল ইসলাম রতন। এর দুপুরে চালা ও বাখুয়ায় উঠান বৈঠক হয়েছে।