উলিপুরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে লক্ষ টাকা জরিমানা

0
উলিপুরে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে লক্ষ টাকা জরিমানা

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ইটভাটা সহ দুই ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায়। এসময় জমি থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অপরাধে ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় এসএফসি ব্রিকস নামের এক ইটভাটার ১ লক্ষ টাকা এবং উমানন্দ কাচারি পাড়া এলাকায় জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে লিটন মিয়া ও রুবেল মিয়া নামের দুই ব্যাক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।