জয়নাল আবেদীন: রংপুর নগরীর জি এল, রায় রোড (মন্থনা) নিবাসী রংপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু মঙ্গলবার ভোরে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থেকে ইন্তেকাল করেছেন । ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী একপুত্র এক কন্যা সন্তান নাতি নাতনি সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।বাদ আসর নগরীর রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামে মসজিদ চত্তরে নামাজে জানাজা শেষে নুরপুর বড় কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়েছে ।
এদিকে দীর্ঘ ছয় দশকের অধীক সময় ধরে তিনি সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন । টাইম্স, ইন্ডিপেনডেন্ট, রয়াটার বিবিসি রংপুর থেকে সাংবাদিকতা করেছেন ।
এদিকে সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রংপুরের বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআই‘র সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক রংপুর পৌর চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুননুন , মহানগর বিএনপি‘র আহবায়ক সামসুজ্জামান সামু, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম মিজু, রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক সোহেল,দৈনিক যুগের আলোর সম্পাদক মমতাজ শিরিন ভরসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

