পীরগাছায় মানসিক ভারসাম্যহীন সন্তান নিখোঁজ 

0
পীরগাছায় মানসিক ভারসাম্যহীন সন্তান নিখোঁজ 

পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ যুবকের নাম মো. রেজাউল ইসলাম (৩৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আফজাল হোসেন ও রাজিয়া বেগম দম্পত্তির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, মো. রেজাউল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চিকিৎসা গ্রহণ করা হলেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি। মানসিক সমস্যার কারণে তিনি মাঝে মধ্যে অজান্তেই বাড়ি থেকে বের হয়ে যান। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা অথবা ০১৭৮৮-০৪২১১৮ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ রেজাউল ইসলামের পিতা আফজাল হোসেন সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানিয়ে বলেন, আমার ছেলে ভারসাম্যহীন। বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে।

নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের ফুল টিশার্ট, লাল রঙের প্যান্ট। গায়ের রঙ ফর্সা, বেশ উচ্চতা। মুখে লম্বা দাঁড়ি-গোফ রয়েছে।