চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিলন আলী (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের মান্নুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ৭ টা ৪৫ মিনিটে সকালে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্নুমোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

