জয়নাল আবেদীনঃ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রংপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে জিয়া সংসদের উদ্যোগে দোয়া পরিচালনা করেন, তেঁতুল তলা জামে মসজিদের পেস ইমাম আলী উল্লাহ শাহীন। জিয়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাব নেতা ডাঃ আলিমুল হাসান সাগরের সভাপতিত্বে ও জিয়া সংসদ সংগঠক মাহফুজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, মহানগর বিএনপির সদস্য ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাসান আহমেদ, বিএনপি নেতা সাকলাইন চৌধুরী শহিদ, শাহেদ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ কত ভালোবাসতেন তার প্রমাণ মেলে নির্বাচনে। তিনি কখনও নির্বাচনে হারেননি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও দেশের মানুষকে ছেড়ে যাননি। তার কাছে জনগণ ছিল পরিবারের মতো। বেগম খালেদা জিয়ার ওপর ফ্যাসিস্ট আওয়ামী সরকার অনেক নির্যাতন করেছে। তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তবুও তিনি দেশ ছেড়ে যাননি। এজন্যই তিনি সকলের কাছে আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিত।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিন কোটি কোটি মানুষ দোয়া করছেন। দেশ ও জনগণের কল্যানে তিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজ তিঁনি নেই কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্য মায়ের যোগ্য সন্তান বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।

