গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার

0
গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার

জয়নাল আবেদীন: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় নগরীর মর্ডাণ মোড় এলাকার রংপুর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আজিজুর রহমান সাদুল্লাপুর উপজেলার ঘেগারবাজার খোদা বকস গ্রামের রজ্জব উদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান।

তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটির কারণে আজিজার রহমানের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানীতে তিনি মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে নিজ এলাকায় বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যায় পুলিশ মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আতাউর রহমান বলেন, বর্তমানে আজিজার রহমান কিছুটা সুস্থ্য হয়েছেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। আজিজার রহমানকে পরিবারের হাতে তুলে দেয়া হবে। কিভাবে তিনি অজ্ঞান হলেন এ বিষয়ে জানার চেষ্টা চলছে।