ঝিনাইদহে নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু, চলবে ৩ দিন

0
ঝিনাইদহে নবগঙ্গা নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু, চলবে ৩ দিন

ঝিনাইদহ প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ঝিনাইদহে নবগঙ্গা নদীর পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে শহরের ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে নদীর তীর ও ভেতরে জমে থাকা বর্জ্য অপসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী কাজী মহসিন উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়রা। বক্তারা জানান, নবগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।